বিবিধ
- M. A. Zuha
- Jan 12, 2016
- 1 min read
রোদের কিনারায় মন খারাপের দল ,ফুঁপিয়ে উঠে হঠাত্ !অজান্তেই আমারও মন খারাপ হয়দল ভারি হয়ে গেছে ।
স্বচ্ছ শিশিরের দিকে তাকিয়েলাল চোখে ভ্রম ধরে ,না ঠিকইতোমাকে আর দরকার নাই ।
ঠিকঠাক প্রজন্ম ধরে এগিয়ে যাচ্ছেপ্রজন্মের দলহঠাত্ বুকপকেট দীর্ঘনিঃশ্বাস ছাড়ে ,কি যে হল !
মাস শেষে মাস শুরু হয় ,আমার মধ্যবিত্ত নিঃশ্বাস শ্বাস নেয়,চোখ ঘোলা হয়লাল হয়ঝিম ধরে ।।
তুমি যখন তুমি হওআমি যখন তুমি হই ,উদ্ভট কবিতা আছড়ে পড়ে ,তুমি আবার কবিতা পড়ে আমারঅস্তিত্ব নিয়ে স্বপ্ন দেখ ,আমরা আমরা হই ।
থাকুক ,পৃথিবী সবার হোকব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা ছড়িয়েযাক ডালে ডালেজনে জনে !




Comments