কিছুটা রম্যঃ কিরনমালা !
- M. A. Zuha
- Jan 13, 2016
- 1 min read
জীবনে প্রথম কিরনমালা দেখতেছিলাম কারণ আমার একটা বেস্ট বান্ধবীর টিভি নষ্ট হয়ে গেছে, তাকে এখন কি ঘটছে তা বলতে হবে !.-কিরনমালার কি অবস্থা?‘এই মাত্র ডাক্তার এলো চারপাশে তিন চারজন ঘিরে রাখছে ৷’.-এখন কি অবস্থা ?‘বিষ খেয়ে উপুত হয়ে পড়ে আছে মে বি ৷’.-তারপর?‘কি আর ডাইনী একটা মন্ত্র পড়ে বোতলে ডুকিয়ে পেললো মে বি আত্মাটা কে ! ‘.এরপর?‘ওহ শিট ! মন খারাপ করে বললাম, কিরনমালা এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ৷’.অতঃপর?‘বিজ্ঞাপন চলছে ৷’.আচ্ছা পাঁচ মিনিট পর নক দিচ্ছি !‘আচ্ছা ৷’.কি খবর কিরনমালার?‘ মরে গেছে সুতরাং কি আর খবর থাকবে? কান্নাকাটি করছে সবাই এক সাথে, আমি ও ৷’.ধ্যাত ! মরবে না !‘ মরে গেছে মরবে না আবার কি ? ‘.তুমি দেখতে থাকো‘আচ্ছা ৷’.কিরনমালা অমর , মরতে পারে না কখনো ৷‘আরে দূর! খেইল শেষ ৷’.পাঁচ মিনিট পর, আবার বিজ্ঞাপন বিরতি শেষে.বলো বলো বলো কি ঘটছে?‘সত্যি বিশ্বাস করতে পারে নি এভাবে আবার বেঁচে যাবে কিরনমালা ! ‘.বললাম না কিরনমালা অমর?‘হুম ঠিক ৷’.(তাই তো বলি সিরিয়াল কেন শেষ হয় না !!! ‘)




Comments